ব্যাচ কনভার্সন
একসাথে অনেক .docx, .xlsx, .xls ফাইল দিন — এক ক্লিকে সব কনভার্ট হবে। একটা ফাইল হলে সরাসরি, অনেক ফাইল হলে zip আকারে পাবেন।
SutonnyMJ / Bijoy ফন্টে লেখা .docx, .xlsx, .xls ফাইল ব্যাচে কনভার্ট করুন — সরাসরি ব্রাউজারেই, কোনো ইনস্টল ছাড়াই, টেবিল-ছবি-লেআউট হুবহু রেখে।
অফিসের দৈনন্দিন কাজের কথা মাথায় রেখে বানানো — টেকনিক্যাল জ্ঞান লাগে না।
একসাথে অনেক .docx, .xlsx, .xls ফাইল দিন — এক ক্লিকে সব কনভার্ট হবে। একটা ফাইল হলে সরাসরি, অনেক ফাইল হলে zip আকারে পাবেন।
একই ফাইলে কিছু পাতা Nikosh (Unicode), কিছু পাতা SutonnyMJ (legacy) থাকলেও সমস্যা নেই — Unicode অংশ ছোঁয়া হবে না, legacy অংশই শুধু কনভার্ট হবে। কোনো error আসবে না।
শুধু লেখা বদলায় — টেবিল, সেলের মাপ, ছবি, ফন্ট সাইজ, পেজ মার্জিন, হেডার-ফুটার হুবহু থাকে। Convert-এর পর যাচাই রিপোর্টে সংখ্যা মিলিয়ে দেখতে পারবেন।
ওয়েব সংস্করণ খুলতে ইন্টারনেট লাগে, কিন্তু আপনার ফাইল কখনো সার্ভারে আপলোড হয় না — কনভার্সন পুরোটা আপনার ব্রাউজারের ভেতরেই হয়। তাই অফিসের গোপন ফাইলও নিরাপদ।
Download চাপলে জিজ্ঞেস করবে কোথায় save করবেন (Chrome/Edge)। চাইলে ফাইল যেখান থেকে নিয়েছেন, সেই ফোল্ডারেই save করতে পারবেন — আর Downloads ফোল্ডারে খুঁজতে হবে না।
Legacy → Unicode এবং Unicode → Legacy — দুই দিকেই কনভার্ট করা যায়। Target ফন্ট বেছে নিন: Nikosh, Kalpurush, Siyam Rupali, SolaimanLipi বা Noto Sans Bengali।
কোনো ইনস্টল লাগে না, কোনো ফাইল ডাউনলোড করতে হয় না — ব্রাউজারেই খুলে সরাসরি ব্যবহার করুন। আপনার ফাইল কোথাও আপলোড হয় না।
অনলাইনে কনভার্ট করুন (ফ্রি)Windows / Mac / Linux — যেকোনো আধুনিক ব্রাউজারে চলবে।
সাইটটা খুলতে ইন্টারনেট লাগবে — এটা ওয়েব সংস্করণ। তবে আপনার ফাইল কখনো সার্ভারে আপলোড হয় না; কনভার্সন পুরোটা আপনার ব্রাউজারের ভেতরেই হয়, তাই ফাইল নিরাপদ থাকে।
হ্যাঁ। কনভার্টারের Format ট্যাবে .doc ফাইল দিলে ভেতরের লেখা বের করে নতুন .docx বানিয়ে দেওয়া হবে। শুধু মনে রাখবেন: .doc থেকে .docx-এ লেআউট (টেবিল-ছবি) হুবহু থাকে না — লেখাটাই মূল।
হ্যাঁ। .xlsx ফাইল সরাসরি কনভার্ট হয় — sheet, row, cell-এর সংখ্যা হুবহু থাকে। পুরনো .xls ফাইলও চলে, তবে সেটা নতুন করে তৈরি হয় বলে chart/ছবি/macro থাকবে না (লেখা ও সাধারণ সাজ ঠিক থাকে)।
আপনি যেটা বেছে দেবেন — সাধারণত Nikosh। Kalpurush, Siyam Rupali, SolaimanLipi, Noto Sans Bengali থেকেও বাছতে পারবেন। ফন্ট শুধু নাম বদলায় না, লেখার সঙ্গে মিলিয়ে ঠিক ফন্ট বসে।
এই ওয়েব সংস্করণটি এখন ফ্রি ব্যবহার করা যাচ্ছে। প্রো সংস্করণের দাম শীঘ্রই এই পেজেই জানানো হবে — আপডেট পেতে ইমেইলে যোগাযোগ রাখুন।
কনভার্টারের Error Log ট্যাবে ভুল শব্দটা লিখে রাখুন (ভুল → সঠিক), আর আমাদের ইমেইলে পাঠান। পরের আপডেটে সেটা ঠিক করে দেওয়া হবে।
কোনো ভুল ধরা পড়লে, বা নতুন ফিচার চাইলে মেসেঞ্জারে লিখুন — এখানেই সবচেয়ে দ্রুত উত্তর পাবেন: m.me/rupantorconverter
ফেসবুক পেজ: Rupantor Converter
ইউটিউব চ্যানেল: Rupantor Converter — Bijoy → Unicode টিউটোরিয়াল, Word/Excel টিপস আর বাংলা ফন্টের সমস্যার সমাধান।