ব্যবহার নির্দেশিকা
শুরু করার আগে
এটা ওয়েব সংস্করণ — সাইটের কনভার্টার বোতাম চাপলেই কনভার্টার ব্রাউজারে খুলবে। কোনো ইনস্টল লাগে না, কোনো ফাইল ডাউনলোড করতে হয় না। শুধু একটা আধুনিক ব্রাউজার লাগবে (Chrome বা Edge হলে সব সুবিধা পাবেন)। আপনার ফাইল কখনো সার্ভারে আপলোড হয় না — কনভার্সন পুরোটা ব্রাউজারের ভেতরেই হয়।
ধাপ ১: ফাইল দিন
File ট্যাবে Choose Files চাপুন, অথবা ফাইল টেনে এনে ছাড়ুন। .docx, .xlsx, .xls — সব চলবে। একসাথে অনেক ফাইলও দেওয়া যায়।
ধাপ ২: দিক আর ফন্ট বেছে নিন
- Legacy → Unicode: SutonnyMJ / Bijoy ফন্টের ফাইল Unicode করবে (সাধারণ কাজ এটাই)।
- Unicode → Legacy: উল্টোটা — Unicode ফাইল legacy ফন্টে নেবে।
- Target ফন্ট বেছে নিন (সাধারণত Nikosh)।
ধাপ ৩: Convert চাপুন
Convert শেষ হলে নিচে রিপোর্ট দেখাবে — কয়টা লেখা বদলেছে, আর টেবিল/প্যারাগ্রাফের সংখ্যা আগে-পরে মিলেছে কি না। সংখ্যা না মিললে ফাইলটা যাচাই করে নিন।
ধাপ ৪: কনভার্ট করা ফাইল Download করুন
কনভার্ট শেষে Download চাপুন (এটা কনভার্টারের ভেতরের বোতাম — কনভার্ট করা ফাইল নামানোর জন্য, কনভার্টার নিজে ডাউনলোডের জন্য নয়):
- একটা ফাইল হলে Save-As উইন্ডো আসবে — কোথায় রাখবেন বেছে দিন (Chrome/Edge)।
- অনেক ফাইল হলে একবার ফোল্ডার বেছে দিলেই সব ফাইল সরাসরি সেই ফোল্ডারে যাবে, zip হবে না।
- Firefox-এ Save-As উইন্ডো আসে না — ফাইল সরাসরি Downloads ফোল্ডারে যাবে।
মিক্সড-ফন্ট ফাইল
একই ফাইলে কিছু পাতা Unicode (Nikosh), কিছু পাতা legacy (SutonnyMJ) থাকলে চিন্তা নেই — Unicode অংশ ছোঁয়া হবে না, legacy অংশই শুধু কনভার্ট হবে।
পুরনো .doc ফাইল
Format ট্যাবের .doc → .docx অংশে .doc ফাইল দিন — লেখা বের করে নতুন .docx বানিয়ে দেওয়া হবে। .doc থেকে .docx-এ টেবিল-ছবির লেআউট হুবহু থাকে না।
ভুল শব্দ রিপোর্ট করা
কোনো শব্দ ভুল কনভার্ট হলে Error Log ট্যাবে লিখুন: ভুল শব্দটা → সঠিক শব্দটা। তারপর Download Notes করে আমাদের ইমেইলে পাঠান।