Rupantor Converter লোগো

আমাদের সম্পর্কে

Rupantor Converter কী

Rupantor Converter একটি বাংলা ফন্ট কনভার্টার। বাংলাদেশের অফিসগুলোতে এখনো অনেক Word আর Excel ফাইল পুরনো legacy ফন্টে (SutonnyMJ, Bijoy) লেখা হয়। এসব ফাইল আধুনিক কম্পিউটার, মোবাইল বা ওয়েবসাইটে ঠিকমতো দেখা যায় না। Rupantor Converter সেই ফাইলগুলোকে Unicode-এ রূপান্তর করে — যাতে যেকোনো ডিভাইসে, যেকোনো সফটওয়্যারে বাংলা ঠিকভাবে দেখা যায়।

কাদের জন্য

  • সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী
  • টাইপিস্ট ও কম্পিউটার অপারেটর
  • যারা পুরনো ফন্টের ফাইল নিয়ে কাজ করেন, কিন্তু টেকনিক্যাল জ্ঞান কম

কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না, টেকনিক্যাল জ্ঞান লাগে না — ব্রাউজার খুলে ফাইল দিলেই কাজ হয়।

কী কী করতে পারে

  • .docx, .xlsx, .xls ফাইল ব্যাচে কনভার্ট (Legacy ⇄ Unicode)
  • একই ফাইলে Unicode আর legacy পাতা মিশে থাকলেও নিরাপদে কনভার্ট
  • টেবিল, ছবি, পেজ মার্জিন হুবহু রাখা
  • ফাইল কখনো সার্ভারে আপলোড হয় না — কনভার্সন ব্রাউজারের ভেতরেই হয়

কে বানিয়েছে

Rupantor Converter, PixelParcel-এর একটি প্রোডাক্ট। PixelParcel-এর অধীনে ভবিষ্যতে আরও অনলাইন টুল আসবে।

যোগাযোগ

কোনো প্রশ্ন, ভুল রিপোর্ট বা মতামত থাকলে যোগাযোগ পেজ থেকে ইমেইল করুন।